আর্জেন্টিনার কাছে তিউনিসিয়া ২-১ গোলে পরাজিত
অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কনফেডারেশন কাপ টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে তিউনেশিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে।
হেভিওয়েট আর্জেন্টিনার পক্ষে প্রথমার্ধে পেনাল্টির মাধ্যমে প্রথম গোল করেন হুয়ান রিকুয়েমে এবং ৫৭ মিনিটে জয়েরব্যবধান বাড়ান হাভিয়ে স্যাভিওলা।
তিউনিশিয়ার জন্য দিনটি সুখকর ছিল না। ১৭ মিনিটে পেনাল্টি মিস করেন হেইকেল গেমামদিয়া। তবে তিউনিশিয়া ৭২ মিনিটের মাথায় আবার পেনাল্টির সুযোগ পায়। এবার গেমামদিয়া সুযোগ কাজে লাগান এবং গোল ব্যবধান কমান।
এরপর আর্জেন্টিনা জয় নিয়ে মাঠ ছাড়ে।
