২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনীল কাপুরের মেয়ে ফিল্মে

বলিউডের চিরসবুজ নায়ক অনীল কাপুরের মেয়ে কি সিনেমায় নামছেন? হ্যাঁ, তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 02:35 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

তবে মেয়ে সোনমের ফিল্মে যোগ দেয়ার সিদ্ধান্ত সম্পর্কে মুখ খুলছেন না অনীল।

তিনি অবশ্য বলেন, “সোনাম সঞ্জয় লীলা বানসালির ছবি ‘ব্ল্যাক’ তৈরির সময় সহায়তা করেছিল। সোনম ছবি করতে চাইলে করবে। অবিভাবক হিসেবে আমি ও সুনিতা সব সময়ই বিশ্বাস করি, সন্তানদের তাদের মতো করে জীবন-যাপনের স্বাধীনতা দেয়া উচিৎ।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।

শোনা যাচ্ছে, ‘দেবদাস’ নির্মাতা সঞ্জয় লীলা বানসালীর নতুন ছবির নায়িকা হতে যাচ্ছে সোনম। এটি হবে টিনেজ লাভ ষ্টোরি।