২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়ার এক স্কুলে ২৯ ছাত্রছাত্রী জিম্মি, ৬ জিম্মিকারী গ্রেফতার

কম্বোডিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কিন্ডারগার্টেনে ২৯ জন ছাত্রছাত্রীকে জিম্মি করার ঘটনায় কম্বোডিয়ার পুলিশ ৬ জিম্মিকারীকে গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলের সিয়েম রিপ ইন্টারন্যাশনাল স্কুলে সশস্ত্র জিম্মিকারীরা ২৯ জন ছাত্রছাত্রীকে জিম্মি করে। এসব শিশুর অধিকাংশই বিদেশী হোটেল শ্রমিকদের সন্তান।

প্রত্যক্ষদর্শী এক মহিলা জানান, জিম্মি শিশুরা হচ্ছে মার্কিন, আইরিশ, বৃটিশ, অস্ট্রেলীয়, সিঙ্গাপুরি, কানাডীয়, কোরিয়, জাপানি, তাইওয়ানি, সুইস, ইন্দোনেশীয়, ভারতীয়, ইতালীয় এবং ফিলিপিনো হোটেল শ্রমিকদের সন্তান।

তিনি আরও জানান, জিম্মিকারীরা স্কুলের একটি ক্লাসের শিক্ষক ও ছাত্রছাত্রীদের চলে যেতে দিলেও, স্কুলের অন্য একটি ক্লাসের শিক্ষক ও ছাত্রছাত্রীদের জিম্মি করে।

কম্বোডিয়ার সরকারী সূত্র জানায়, জিম্মিকারীরা ৩০ হাজার মার্কিন ডলার, অস্ত্র এবং পালিয়ে যাওয়ার জন্য ১২ সিটের একটি ভ্যানগাড়ী দাবি করেছে। অবশ্য জিম্মিকারীদের সাথে কর্তৃপক্ষের কোনও সমঝোতার খবর পাওয়া যায়নি।

থাইল্যান্ডের পররাষ্ট্র দপ্তর জানায়, বন্দুকধারীরা থাইল্যান্ডে পালিয়ে যেতে চায়, এধরনের কোনও অনুরোধ নিয়ে কম্বোডিয়ার কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেনি।

সংশ্লিষ্ট দেশগুলোর সরকার এ ব্যাপারে কম্বোডিয়ার সাথে যোগাযোগ করছে বলে জানা যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।