২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন প্রধানমন্ত্রী ভিলেপিন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) খসড়া সংবিধানের ওপর রোববারের ভোটাভুটিতে অধিকাংশ ফরাসির সমর্থন না পাওয়ায় ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ পিয়েরে রাফারিন পদত্যাগ করেছেন। এদিকে পদত্যাগের পরপরই নতুন প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করা হয়েছে। বিভিন্ন বার্তাসংস্থার প্রতিবেদনে প্রকাশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

প্রেসিডেন্ট জ্যাক শিরাক পরবর্র্তী প্রধানমন্ত্রী হিসেবে ডোমিনিক ডি ভিলেপিনের নাম ঘোষণা করছেন। ভিলেপেন এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। প্রেসিডেন্ট শিরাক নতুন সরকারের কর্মপন্থা সম্পর্কে আজ সন্ধ্যায় ভাষণ দেবেন। ২০০৭ সালের নির্বাচনের আগপর্যন্ত নবগঠিত সরকার দায়িত্বে বহাল থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ডি ভিলেপেন তার সরকারের অন্যান্য সদস্যদের নাম এখনও ঘোষণা করেননি।

বার্তাসংস্থাগুলো প্রতিবেদনে বলা হচ্ছে, ক্ষমতাসীন ইউএমপি দলের নেতা নিকোলাস সারকোজি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভিলেপিনের স্থলাভিষিক্ত হবেন। ফ্রান্সের সারকোজির দারুণ জনপ্রিয়তা রয়েছে। তাকে পরবর্তীতে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট হবেন বলে মনে করা হয়।

ইরাক যুদ্ধের ব্যাপারে জাতিসংঘে ফ্রান্সের বিরোধী ভূমিকার জন্য ভিলেপিন বিশ্বের কাছে পরিচিত। ইউরোপীয় সহযোগীদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর সরকারে পরিবর্তন আনা হবে। শতকরা ৫৫ ভাগ ভোটদাতা খসড়া সংবিধানের ব্যাপারে ‘না’ ভোট প্রদান করে।

ভোটে ইইউ’র খসড়া সংবিধান সম্পর্কে ফ্রান্সের জনগণের অসন্তোষ প্রতিফলিত হয়েছে বলে বিভিন্ন বার্তাসংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়।