২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেল মোশাররফ : ভারত থেকে পাকিস্তানে অভিবাসী এক কিশোরের কথা

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মা জেরিন মোশাররফ বলেছেন, ছোটবেলায় মোশাররফ ক্ষির খেতে খুব পছন্দ করতেন। ভালবাসতেন দিল্লীর পথে ক্রিকেট খেলতে। ছেলের মেধার প্রশংসা করে তিনি বলেন, পুরো শিক্ষাজীবনে মোশাররফ অংকে সবোর্চ্চ নম্বর পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ছেলের ছেলেবেলার স্মৃতিচারণ করে তিনি বলেন, ক্ষির ছিল তার সব সময়ের পছন্দের খাবার। স্কুল শেষে বা খেলার পর ক্ষির তার খাওয়া চাই-ই চাই। আর সে কারণে ঘরে সবসময় ক্ষির রাখতে হত।

মোহতারমা জেরিন আরও বলেন, ছোটবেলা থেকেই মোশারফের মাঝে নেতৃত্ব দেয়া, যে কোনও বিষয়ে প্রশ্ন করার প্রবণতা ছিল। এছাড়াও যুক্তি দিয়ে যে কোনও জিনিস চিন্তা করার কারণে তিনি ছিলেন অংকে সেরা।

চঞ্চল স্বভাবের মোশারফ খেলাধূলায় খুব ভাল ছিলেন। স্কোয়াশ ও ক্রিকেটে তিনি ছিলেন পারফর্মার। দিল্লীর রাজপথে বন্ধুদের সাথে খেলতেন।

পাকিস্তানে যাওয়ার আগ পর্যন্ত দিল্লীতে বসবাসকারী মোশারফ আজ পাকিস্তানের সর্বোচ্চ পদে আসীন। মোশাররফ যেন দেশের কলাণ্যের জন্য যে কোনও পরিস্থিতিতে নিজেকে যেন পূর্ণভাবে উৎসর্গ করতে পারেন সেজন্য তিনি প্রার্থনা করেন।