আরব আমিরাত ও কাতার সফরে যাচ্ছেন মোশাররফ
সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সাথে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আগামী সপ্তাহে চারদিনের সফরে কাতার ও আরব আমিরাত যাচ্ছেন। সোমবার পাকিস্তানের সরকারি এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
মোশাররফ ৪ ও ৫ জুন আরব আমিরাত এবং ৫ ও ৬ জুন কাতার সফর করবেন। আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং কাতারের আমীরের অনুরোধে তিনি এই দুটি দেশ সফরে যাচ্ছেন।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “ পাকিস্তান প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এমন এক সময়ে সফর করছেন যখন দুটো দেশের সাথে পাকিস্তানের ঐতিহ্যগত ভ্রাতৃত্বমূলক এবং আন্তরিক সম্পর্ক রয়েছে।”
