২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপম খের দালাই লামার কাছ থেকে পুরস্কার নেবেন

হিন্দী চলচ্চিত্রের বিখ্যাত খলনায়ক অনুপম খের সমাজে বিভিন্ন অবদান রাখার জন্য তিব্বতের আধ্যাত্মিক ধর্ম গুরু দালাই লামার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 02:54 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

দালাই লামার আবাস ভূমি ম্যালেওড গ্যাং-এতে ২ জুন অনুপম খেরকে এই পুরস্কার দেওয়া হবে।

হিমাচল প্রদেশের মূখ্যমন্ত্রী বীর ভদ্র সিং ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

দিব্যা হিমাচল সংবাদপত্র গ্রুপের পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়। তাকে একটি ট্রফি এবং মানপত্র দেওয়া হবে বলে জানা যায়।