ভারত সফর করবেন কুমারাতুঙ্গা
শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা আগামী সপ্তাহে ভারত সফর করবেন। তামিল বিদ্রোহীদের সাথে আলোচিত সুনামি সহায়তা-বিনিময় প্রক্রিয়া শুরু করার ঠিক আগ মুহুর্তে তিনি এ সফর করতে যাচ্ছেন। কুমারাতুঙ্গা নয়াদিল্লীতে ভারতীয় নেতাদের সাথে বৈঠক করবেন।
সরকার পক্ষ থেকে ঘোষণা করা না হলেও এর আগে মোট দু’বার তার ভারত সফর করার কথা ছিল।
তামিল টাইগারদের সাথে ত্রাণ-সমঝোতা প্রতিষ্ঠার ব্যাপারে কুমারাতুঙ্গার পদক্ষেপকে সমর্থন করার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন শ্রীলংকার রাজনীতিবিদদের ওপর চাপ দেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চন্দ্রিকা উভয় পক্ষ থেকেই বিরোধীতার সম্মুখীন। একদিকে তামিল টাইগারদের হুমকি, অন্যদিকে নিজ কোয়ালিশন সদস্য মাকর্সবাদী জেভিপি দলেরও হুমকির সম্মুখীন। জেভিপি কোয়ালিশন ত্যাগের হুমকি দিয়েছে।
