২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে ন্যাটোর সদর দফতরে বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর মূল ঘাঁটিতে সোমবার সকালে এক ভয়াবহ বিস্ফোরণ চারিদিকে কম্পন সৃষ্টি করে। বিস্ফোরণ ঘটার পর সাইরেনের শব্দে কাবুলবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধা ঘন্টা ধরে বিপদ সঙ্কেত বাজানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যাযনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 10:47 AM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তাকারী বাহিনীর কম্পাউন্ডে এ বিস্ফোরণ ঘটে বলে জানায় লেফট্যান্যান্ট কর্ণেল কারেন টিসোট ভ্যান প্যাটট। এই মহিলা অফিসার জানায়, বিস্ফোরনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান পুলিশ জানায়, কঠোর নিরাপত্তাবেস্টিত এই সামরিক দুর্গে একটি রকেট আঘাত হানে। এ জায়গাটি কাবুলের কেন্দ্রস্থলে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং অন্যান্য কূটনৈতিক মিশনের সন্নিকটে।

তালেবান সমর্থন গোষ্ঠী এবং জঙ্গীরা যুক্তরাষ্ট্র সমর্থিত হামিদ কারজাই সরকারকে প্রচন্ডভাবে বিরোধিতা করে আসছে। এ কারণে বেশ কিছু সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটে। গত মার্চ থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোট বাহিনী এবং আফগান সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে ২ শতাধিক সন্দেহভাজন জঙ্গিকে হত্যা এবং শতাধিককে গ্রেফতার করে।