যুক্তরাষ্ট্রে দুটি বিদেশী নৌ-বাহিনীর জাহাজে সংঘর্ষ
নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে বিদেশী নৌবাহিনীর দুটি জাহাজে শনিবার সংঘর্ষ ঘটে। এর ফলে দুটি জাহাজেরই ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফ্রান্সের জিন বার্ট যুদ্ধ জাহাজের সাথে পাকিস্তানের নৌ-বাহিনীর মোয়াবিনের সংঘর্ষ ঘটে। ফ্রাান্সের ফ্রিগেটটি বন্দর এলাকায় নোঙ্গর করা পাকিস্তানী জাহাজটিকে আঘাত করে।
ফ্রান্সের ফ্রিগেটটির কাঠামোতে ৩০ ফিট (৯.১৪ মিটার) ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানী জাহাজটির ক্ষতি তেমন গভীর নয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নিউইয়র্কে প্রতি বছর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আন্তর্জাতিক সামরিক মহড়ার আয়োজন করে। অষ্টম আন্তর্জাতিক এই নৌ মহড়া সপ্তাহে জাহাজ দুটি এবার অংশ নিয়েছিল।
