ইরাকে জাপানী জিম্মিকে হত্যা করেছে অপহরণকারীরা
ইরাকী জঙ্গিদের হাতে জিম্মি জাপানী নাগরিক আকিহিকো সাইতোকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরাক সরকার।
ইরাকে একটি ব্রিটিশ কোম্পানীতে চাকুরী করতো সাইতো। বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশে মে মাসের শুরুতে ৫ জন বিদেশী নাগরিককে জঙ্গিরা ঘাপটি মেরে থেকে অপহরণ করে নিয়ে যায়। অন্য ৪ জনকেও ইতোমধ্যে হত্যা করা হয়েছে।
একটি ইসলামী ওয়েব সাইটে সাইতোর মৃত্যুর পূর্বে এবং পরে জঙ্গিদের ঘোষণা সম্বলিত ভিডিও চিত্র প্রর্দশিত হয়।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল করিম আল-ইনজি বলেন, সাইতোর মুক্তির ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্ত অপহরণকারীদের সাথে সমঝোতায় পৌঁছার আগ মুহূর্ত্তে তাকে হত্যা করা হয়।
আল-ইনজি বলেন, এই বর্বরোচিত ঘটনা জাপান এবং ইরাকের মধ্যে দ্বিপাক্ষিক সুসর্ম্পককে ক্ষতিগ্রস্ত করবে না।
