২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে নির্ধারিত সফর বাতিল করেছেন ক্লিনটন

শনিবার মালদ্বীপের সুনামি আক্রান্ত এলাকা সফরের পরিকল্পনা ছিল জাতিসংঘের বিশেষ দূত বিল ক্লিনটনের। কিন্ত নির্ধারিত এ সফর আকস্মিকভাবে বাতিল করা হয়েছে। জাতিসংঘের একজন কর্মকর্তা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ভারত ও শ্রীলঙ্কা সফরের পর ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েন। তবে আরেকজন জানান যে, খারাপ আবহাওয়ার কারণেই মালদ্বীপে তার সফর বাতিল করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 12:34 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর আঞ্চলিক যোগাযোগ কর্মকর্তা এবং সুনামি দুর্গত এলাকায ক্লিনটনের সফরের মূল সমন্বয়কারী চেরিক হার্ট বলেন, গত সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্টের হৃদপিন্ডে বাইপাস অপারেশন করা হয়েছে। তিনি পুরোপরি সুস্থ ছিলেন না। তাই সফরসূচি একটু ধীর গতিতে চেয়েছিলেন তিনি।

কিন্ত জাতিসংঘের মুখপাত্র ব্রেনডেন ভার্মা নিউইর্য়কে বলেন,.বৈর্রী আবহাওয়ার কারণেই ক্লিনটন তার মালদ্বীপ সফর বাতিল করেছেন। তিনি ক্লান্ত ছিলেন না। তিনি তার ব্যস্ততম সফরসূচি ভালভাবেই চালিয়ে যাচ্ছিলেন।

ভারতের দক্ষিণাংশে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সুনামির ভয়াল থাবা থেকে বেঁচে যাওয়া দুর্গতদের সাথে ক্লিনটনের শনিবার মিলিত হওয়ার পরিকল্পনা ছিল। কিন্ত তা সম্ভব হলোনা। তবে তিনি ব্যবসায়ী নেতা এবং সরকারী কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে।

মালদ্বীপ সরকারের মুখপাত্র আহমেদ শাহীদ বলেন, এ বৈঠকগুলো সকালে হওয়ার কথা ছিল। কিন্ত ক্লিনটনের বিশ্রামের কারণে তা বিকেলে অনুষ্ঠিত হবে।

ক্লিনটনের মুখপাত্র জিম কেনেডি বলেন, সাবেক প্রেসিডেন্টের অবশিষ্ট সফর পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে বলে আশা করা যায়। রোববার মালদ্বীপে তিনি চারটি বৈঠক করবেন এবং প্রেস কনফারেন্সে মিলিত হবেন। সোমবার ইন্দোনেশিয়ার বান্দা আচেহ যাচ্ছেন ক্লিনটন।

গত বছর ডিসেম্বরে ভূমিকম্প এবং সুনামির আঘাতে ১১ টি দেশের ১ লাখ ৭৬ হাজার লোক মারা যায, ৫০ হাজার লোক নিখোঁজ এবং লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। সুনামি পুর্নগঠন কাজে জাতিসংঘের হয়ে কাজ করছেন বিল ক্লিনটন।