২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে বোমা বিস্ফোরণে ৩৩ জন আহত

জম্মু ও কাশ্মীরে শনিবার দু’টি পৃথক বোমা বিস্ফোরণে ছয় জন আধাসামরিক সেনাসহ কমপক্ষে ৩৩ জন আহত হয়। বিচ্ছিন্নবাদী গেরিলারা জম্মু ও কাশ্মীর-এর গ্রীষ্মকালীন রাজধানীর একটি বাণিজ্যিক এলাকায় দুটি হাত গ্রেনেড নিক্ষেপ করলে ১৩ জন পথচারী আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 11:23 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পুলিশ জানায়, পর্যটক ট্যাক্সি স্ট্যান্ডের নিকট একটি প্রেনেড বিস্ফোরিত হলেও অন্যটি নিষ্ক্রিয় থাকে। পরে বোমা ধ্বংসকারী দল তা বিনষ্ট করে।

আহতদের এসএমএইচএস হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার জানান, দু’জনের আঘাত গুরুতর। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বোমা বিস্ফোরণের আতংকে এলাকার দোকানপাট সহসা বন্ধ হয়ে যায় এবং রাস্তাঘাট জনশূণ্য হয়ে পড়ে।

অনন্তনাগ শহরে এক গাড়ী বোমা বিস্ফোরণে ২০ জন জখম হয়। এর মধ্যে ৬ জন আধাসামরিক জওয়ানও রয়েছে। শ্রীনগর থেকে ৫৬ কিলোমিটার দক্ষিণের এই শহরের জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকার পরও ভয়ঙ্কর এই বিস্ফোরণটি ঘটে। ফলে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপত্তার জন্য ছোটাছুটি শুরু করে।