২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় দুটি বোমা বিস্ফোরণে ১৯ জন নিহত

মধ্য ইন্দোনেশিয়ার একটি মার্কেটে শুক্রবার অল্প সময়ের ব্যবধানে দু’টি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। শনিবার ইন্দোনেশিয়ার পুলিশ একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

১৫ মিনিটের ব্যবধানে বোমা দুটির বিস্ফোরণে পুলিশের দুই কর্মকর্তা জখম হয়। পুলিশ জানায়, উপকূলীয় শহর পোসো থেকে ৬০ কিলোমিটার দূরে সুলাবেসি দ্বীপের তেন্তামা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই দ্বীপে ১৯৯৮ সালে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় একশ’রও বেশি মানুষ প্রাণ হারায়। ২০০১ সালে উভয় সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় বন্ধে শান্তি চুক্তি সম্পাদিত হলেও এখনও তাদের মধ্যে দাঙ্গা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য. গত জানুয়ারিতে পুলিশ পোসোর একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬০টি হাত বোমা উদ্ধার করেছিল।