২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকান আইডল খেতাব জিতলেন কেরি আন্ডারউড

এ বছর আমেরিকান আইডল খেতাব জিতে নিলেন কান্ট্রি সুইটহার্ট কেরি আন্ডারউড। আমেরিকার জাতীয় টেলিভিশনে উৎসুক দর্শকদের চমৎকার কন্ঠ এবং উজ্জ্বল হাসি দিয়ে মন জয় করে নিয়েছেন ২২ বছর বয়সী নব্য এই তারকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 03:07 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বুধবার রাতে অনুষ্ঠানের ফাইনাল পর্বে ওকলাহোমার কেরি আলাবামার বো’র চেয়ে অনেক বেশী ভোট পেয়ে এই খেতাব জিতে নেন।

বিজয়ী হিসেবে তিনি পাচ্ছেন রেকর্ড কন্ট্রাক্ট।

অনুষ্ঠানের শুরু থেকেই ভালো পারফরমেন্সের জন্য কলেজ পড়ুয়া আন্ডারউড এর নাম তার শহর শিকোটার প্রতিটি মানুষের মুখে মুখে ছিল। মোট চার ধাপে দর্শকের ভোট পেয়ে রক গায়ক বো’ কে পেছনে ফেলে তিনি আমেরিকান আইডল হওয়ার গৌরব অর্জন করেন।