২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫

বাগদাদে বৃহস্পতিবার টহল পুলিশের সামনে ঘটা এক গাড়ি বোমা বিস্ফোরণে তিন পুলিশ ও দুই সাধারণ ইরাকী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পুলিশ ও হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন বার্তা সংস্থা জানায়, বাগদাদের উত্তরাঞ্চলীয় শুলা এলাকায় স্থানীয় সময় সকাল পৌনে আটটায় এ বিস্ফোরণ ঘটে। লোকজন সে সময় কর্মস্থলে যাচ্ছিলো। এই বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন আহত হয়।