২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিনটনের তিন দিনের ভারত সফর শুরু

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সুনামী দুর্গতদের সহায়তা প্রকল্প প্রত্যক্ষ করার জন্য বুধবার দিল্লীতে আসেন। তৃতীয়বারের মতো জাতিসংঘের বিশেষ দূত হিসেবে তিনি ভারত আসেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 10:56 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

রাজধানীতে থাকাকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল এবং সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সাথে মিলিত হবেন ক্লিনটন।

শুক্রবার তিনি তামিলনাড়ু রাজ্যে ২৬ ডিসেম্বর সুনামির আঘাতে মারাত্মকভাবে বিধ্বস্ত নাগাপাটিনাম এলাকা সফর করবেন। এরপর তিনি শ্রীলঙ্কা যাবেন।

প্রেসিডেন্ট হিসেবে ২০০০ সালে ক্লিনটন প্রথম ভারত সফর করেন।