২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার থেকে ইন্দোনেশিয়ায় সবরকম কূটনৈতিক মিশন বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নোটিশ না দেয়া এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। হুমকির প্রেক্ষিতে এই ঘোষণা দেয়া হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ইন্দোনেশিয়ায় বসবাসকারী মার্কিন নাগরিকদের দূতাবাসের ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। তবে হুমকির ব্যাপারে বিস্তারিত জানানো হয় নি।

উল্লেখ্য, আল-কায়েদার সাথে যুক্ত জঙ্গীরা সম্প্রতিক বছরগুলোতে বিশ্বের সবচে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় কয়েক দফা বোমা হামলা চালায়। গত সেপ্টেম্বরে জাকার্তায় অস্ট্রেলিয়ান দূতাবাসের বাইরে এ ধরনের বোমা হামলায় ১০ জন নিহত হয়।