২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ভারত, পাকিস্তান ও ইসরাইলকে অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়

যুক্তরাষ্ট্র ভারত, পাকিস্তান ও ইসরাইলকে অ-পারমাণবিক শক্তি হিসেবে দেখতে চায়। কিন্তু সহজেই অনুধাবনযোগ্য যে, সে লক্ষ্যে পৌঁছা এখন অসম্ভব। যুক্তরাষ্ট্রের অস্ত্রবিস্তার রোধ বিষয়ক মার্কিন উপ-সহকারী মন্ত্রী এন্ডু কে সামেল নিউইয়র্কে মঙ্গলবার অস্ত্রবিস্তার রোধ চুক্তির ২০০৫ সালের পর্যালোচনা সংক্রান্ত সম্মেলনে একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 03:20 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সামেল বলেন, “যুক্তরাষ্ট্র কিভাবে বিশ্বকে পারমাণবিক মুক্ত রাখা যায় সে প্রসঙ্গে অন্যান্য দেশের সাথে আলোচনা করতে চায়। তার লক্ষ্য হলো ভারত, পাকিস্তান ও ইসরাইল অ-পারমাণবিক রাষ্ট্রে পরিণত হোক।”

তিনি বলেন, “দক্ষিণ এশিয়ার বিদ্যমান পরিস্থিতি ওই এলাকার জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। আমাদের মনে রাখতে হবে যে, যুক্তরাষ্ট্র বিশ্বকে পারমাণবিক অস্ত্র থেকে মুক্ত রাখতে বদ্ধপরিকর। পাশাপশি এটাও অনুধাবন করতে হবে ভারত ও পাকিস্তান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর নাও করতে না।”

তিনি বলেন, “পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা আমাদের জন্য উদ্বেগের বিষয়।”

সম্মেলনে কে সামেল আরও বলেন, “ভারত ও পাকিস্তানের বর্তমান সম্পর্ককে আমরা স্বাগত জানাই। আমরা দু’দেশকে পারমাণবিক অস্ত্র এবং মিসাইল প্রতিযোগিতা থেকে বিরত রাখার চেষ্টা অব্যাহত রাখব। আমাদের বিশ্বাস, আলোচনার মাধ্যমেই দু’দেশ উত্তেজনা প্রশমন করবে এবং ষড়যন্ত্রমূলক ও অনাকাক্সিক্ষতভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকবে।”

তিনি আরও বলেন, “উপমহাদেশে অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত প্রতিশ্রুতি ও লক্ষ্য বিবেচনায় রেখে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ত্বরান্বিত করা উচিত।”