২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুনেই’র মন্ত্রীসভায় ব্যাপক রদবদল

ব্রুনেই’র সুলতান তার মন্ত্রী পরিষদে ব্যাপক রদবদল ঘটিয়েছের। তিনি রক্ষণশীল ইসলামিক শিক্ষা মন্ত্রীসহ আরও ৪ মন্ত্রীকে অপসারণ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

নতুন মন্ত্রীসভায় শক্তি মন্ত্রীর একটি নতুন পদও তৈরি করা হয়েছে।

সুলতান হাসান আল বলকিয়াহ মঙ্গলবার মন্ত্রীসভার রদবদলের ঘোষণা দেন। ১৯৮৩ সালে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম এ ধরণের পরিবর্তন হলো।

এই রদবদলের ফলে ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হলো। ধারণা করা হচ্ছে, তেল সমৃদ্ধ ব্রুনেইকে পাশ্ববর্তী দেশ মালয়েশিয়ার মত একটি মধ্যপন্থী ইসলামিক দেশ হিসেবে গড়ে তেলাই সুলতানের উদ্দেশ্য।

রদবদলের পর লিম জক সেং নামক একজন চীনাকে পররাষ্ট্র মন্ত্রী পদে নিয়োগ দেয়া হয়েছে। এই প্রথম ব্রুনেই’র মন্ত্রীসভায় অমুসলিম কাউকে নিয়োগ দেওয়া হলো।

সুলতানের খুব কাছের লোক বলে পরিচিত লিম মন্ত্রী পরিষদে নিয়োগ পাওয়ার পূর্ব পর্যন্ত ব্রুনেই’র পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থায়ী সচিব হিসেবে কর্মরত ছিলেন।