সৌদি আরব তেলের বিশ্ব চাহিদা মেটাতে উৎপাদন বাড়াবে
আর্ন্তজাতিক বাজারে তেলের চাহিদা এবং সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরব তেলের উৎপাদন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তেলের বাজার স্থিতিশীল রাখার জন্য তারা তেলের সরবরাহ বাড়ানোর নিশ্চয়তা দিয়েছে।
গত সপ্তাহে ওয়াশিংটনে বার্ষিক এনার্জি কনফারেন্সের রির্র্পোট নিয়ে আলোচনা করতে গিয়ে যুবরাজ আব্দুল্লাহর সভাপতিত্বে সৌদি মন্ত্রীপরিষদের এক সভায় তেল উৎপাদন এবং সরবরাহ বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।
মন্ত্রীপরিষদ বিশ্ব তেল চাহিদা মেটাতে বাড়তি তেল উৎপাদনের উপর জোর দেয় এবং এ সংকট মোকাবিলায় অন্যান্য দেশকে যৌথভাবে এগিয়ে আসতে পরামর্শ দেয়।
পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ মন্ত্রী আলী আল-নাইমি বলেন, বিশ্ব বাজার স্থিতিশীল রাখার জন্য তেল উৎপাদন বাড়াতে তার দেশ প্রস্তুত।
গত সপ্তাহে রিয়াদ ঘোষণা করেছে যে, তেল উৎপাদন এবং সরবরাহ বাড়াতে ৩টি বড় রিফাইনারীর আধুনিকীকরণসহ শত শত বিলিয়ন ডলারের বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। কারন সৌদি আরব দৈনিক তেল উৎপাদন প্রতিদিন ৯.৫ মিলিয়ন থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন করতে সক্ষম কিন্তু রিফাইনারীর অভাবে তা হচ্ছে না।
