২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে শান্তি এবং নিরাপত্তা নিশ্চত করতে ভারত ও রাশিয়ার জোর ভূমিকা রয়েছে: কালাম

ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম বলেছেন, বিশ্বশান্তি, অগ্রগতি ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত ও রাশিয়ার যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

তিনি বলেন, “ভারত ও রাশিয়া আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখছে এবং বিশ্বে শান্তির জন্য একসাথে কাজ করতে রাশিয়া ও ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারে।”

রাশিয়া সফররত ভারতের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়া এক সান্ধ্যভোজ অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরও বলেন, বিশ্বায়নের যুগে শান্তি ও সমৃদ্ধি নিয়ে দু’দেশের একসাথে কাজ করা উচিত।

প্রেসিডেন্ট কালাম দৃঢ়তার সাথে বলেন, রাশিয়া ও ভারত আগের সেই পুরনো সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। তিনি আরও বলেন, পারস্পরিক ইতিবাচক সম্পর্কের কারণে দেশ দুটি আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

এপিজে আব্দুল কালাম আরও বলেন, জ্বালানি খাতকে ভারত বরাবরই প্রাধান্য দিয়ে আসছে। আর এজন্যই ভারত রাশিয়ার সাখলিন তেলক্ষেত্রে বিনিয়োগ করেছে এবং কুদানকোলাম পারমাণবিক জ্বালানি প্রকল্পে রুশ সহযোগিতা গ্রহণ করেছে।”

ড. আব্দুল কালাম আরও বলেন, পারস্পরিক স্বার্থ ও দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তিতে উভয়দেশকে অবশ্যই আঞ্চলিক সমস্যা সমাধানে কাজ করতে হবে।

ভারতের প্রেসিডেন্ট রোববার রাশিয়া সফরে গেছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম ভারতীয় কোন প্রেসিডেন্টের রাশিয়া সফর।

দুই সপ্তাহের সফরকালে তিনি ইউক্রেন, আইসল্যান্ড ও সুইজারল্যান্ড সফর করবেন।