বুশের হুমকি সত্ত্বেও কংগ্রেসে স্টেম সেল বিল পাস
প্রেসিডেন্ট বুশের ভেটো-হুমকি সত্ত্বেও কংগ্রেসে মঙ্গলবার ভ্রƒণ স্টেম সেল গবেষণা সংক্রান্ত বিলটি পাশ হয়েছে। এর সমর্থকরা বিভিন্ন ধরণের রোগের চিকিৎসা সহজ হবে বলে মনে করলেও বিরোধীরা গর্ভপাতের সাথেই তুলনা করলেন একে।
কংগ্রেসে বিলটি ২৩৮-১৯৪ ভোটে অনুমোদিত হয়। কিন্তু ভেটো এড়ানোর জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়নি। বুশ বিলটিতে ভেটো দিতে পারেন বলে আগেই জানিয়ে রেখেছেন।
বুশ বিষয়টিকে ‘ভুল’ উল্লেখ করে বলেন, কারও নৈতিক সীমা অতিক্রম করা উচিত নয়।
এদিকে বিকল্প প্রস্তাবটি ৪৩০-১ ভোটে পাশ হয়। টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি রন পল একমাত্র ব্যক্তি যিনি সেটির বিরোধিতা করেন। বিকল্প প্রস্তাবে ভ্রƒণ ব্যবহারের বদলে প্রাপ্তবয়স্কদের স্টেম সেল এবং নাড়ির রক্ত ব্যবহার করে গবেষণার কথা বলা হয়।
সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের সমর্থকরা বলেন, গবেষণার জন্য যেসব ভ্রƒণ নেয়া হয় সেগুলোকে গর্ভাশয়ে সঞ্চারিত না করে ফেলে দেয়াই উচিত। কেননা, এর সঙ্গে নৈতিকতা জড়িত। এসব নৈতিক বিষয় বিবেচনায় নিয়ে পারকিনসন ও আলঝাইমার রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় গবেষণা কিভাবে হতে পারে তা কংগ্রেসের উপরই নির্ভর করছে। অধিকাংশ সদস্য দুই ধারণার পক্ষেই ভোট দেয়। তারা আশা করেন, দু’টি গবেষণাই জটিল রোগে আক্রান্তদের মনে আশার আলো যোগাবে।
