জেরুজালেমে আমার প্রবেশে বাধা দিয়ে ইসরাইল তার নৃশংসতা আড়াল করতে চেয়েছে: মাহাথির
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জেরুজালেম এবং জেনিনে তাকে প্রবেশের অনুমতি না দেওয়ায় ইসরাইলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরাইল সরকার যে বর্বরোচিত আচরণ করছে তা আড়াল রাখার জন্যই তাকে সেসব জায়গায় যেতে দেয়া হয়নি।
মাহাথির বলেন, “ইসরাইলের আচরণ খুবই নৃশংস ও বর্বর। ইসরাইলীরা মিথ্যুক, কারণ তারা বলেছে তারা না কি আমার সফর সর্ম্পকে আগে থেকে জানত না।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি বলেন, ইসরাইল জেনিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর সেজন্যই তারা জেনিন সফরের উপর বিধিনিষেধ আরোপ করেছে।
