গাজা থেকে ইহুদী বসতি প্রত্যাহারে মতৈক্য হয়নি
গাজা এলাকা থেকে ইসরাইলি বসতি প্রত্যাহার সংক্রান্ত ফিলিস্তিন স্বরাষ্ট্রমন্ত্রী নাসার ইউসুফ ও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী শাউল মোফাজের আলোচনা কোন সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। সোমবার ফিলিস্তিনের এক কর্মকর্তা একথা জানান।
ওই কর্মকর্তা আরো বলেন, “ইসরাইলের শর্ত আরোপের কারণে তেল আবিবে আলোচনা ফলপ্রসূ হয়নি।”
তিনি বলেন, “ইসরাইল ফিলিস্তিনি জনগণকে আন্দোলনের দিকে ধাবিত করতে চেষ্টা করছে।”
আগামী সপ্তাহে ইসরাইল ও ফিলিস্তিনের এই দুই মন্ত্রী পুনরায় বৈঠকে মিলিত হবেন।
তিনি বলেন, এটা দুঃখজনক যে, ইসরাইল তাদের আগের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াচ্ছে।
মিশরে ইসরাইল ও ফিলিস্তিন আলোচনার পর ফিলিস্তিন নেতৃত্ব সাময়িক যুদ্ধ বিরতি চুক্তি মেনে ফিলিস্তিনী জঙ্গিদের নিরস্ত্র করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তেল আবিব বৈঠকে দু’মন্ত্রী গাজা এলাকায় সাম্প্রতিক সহিংসতার বিষয়েও আলোচনা করেন।
