বিহার হরতালে নিষেধাজ্ঞা আরোপ, গ্রেফতার ১০০
ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক বিহার রাজ্য সংসদ ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে এনডিএ জোট মঙ্গলবার যে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
স্থানীয় পুলিশকে সহায়তা করার জন্য বিহার মিলিটারি পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের ১৩,৫০০ সদস্যকে মোতায়েন করা হয়েছে। হরতাল সমর্থক ১০০ জন নেতা-কর্মীকে পাটনায় গ্রেফতার করা হয়েছে।
সরকারী, আধা-সরকারী অফিস-আদালত, রেলওয়ে সম্পত্তিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিধানে বিশেষ নিরাপত্তা জোরদার করা হযেছে।
রাজ্য অ্যসেম্বলি ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে এবং গভর্ণর বুটা সিংকে বদলির জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভার উপর চাপ সৃষ্টি করতেই এ হরতালের ডাক দিয়েছিল।
আঞ্চলিক রাজনৈতিক দলের (জেডি-ইউ) নেতা নীতিশ কুমার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে নতুন রাজ্য সরকার গঠন করতে চাচ্ছে। পাটনাতে এখন চলছে এমএলএ কেনা-বেচার জোর তৎপরতা। হয়তো আগামী নভেম্বরে বিহারে নির্বাচন অনুষ্ঠিত হবে।
