২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণের ক্রমবিকাশ, বিজ্ঞান শিক্ষা: খোদ মার্কিন মুল্লুকেই বিতর্কের মত

সম্প্রতি স্কুল শিক্ষা কার্যক্রম নিয়ে এক শুনানি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যে। স্কুল ছাত্রদের বিবর্তনবাদ পড়ানো যাবে কি যাবে না তাই নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে শুনানি শুরু হয়েছিল। বিষয়টি শেষ পর্যন্ত বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের পরিবর্তন ও পরিমার্জন করার প্রসঙ্গে গিয়ে ঠেকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 01:08 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ফলে বিতর্ক বা শুনানি কিভাবে বিবর্তনবাদ পড়ানো হবে তাতে সীমিত থাকেনি বরং বিজ্ঞান ও বিজ্ঞান শিক্ষাকে পুনঃসংজ্ঞায়িত করার উদ্যোগ নিচ্ছে রাজ্য শিক্ষা বোর্ড। শুনানির দুই পক্ষের এক পক্ষ ‘ইন্টেলিজেন্ট ডিজাইন’ এর সর্মথক, অন্যরা বলাই বাহুল্য বিবর্তনবাদের সমর্থক।

‘ইন্টেলিজেন্ট ডিজাইন’ এর কৌঁসুলি বোর্ডকে বলেন, বিজ্ঞানকে কেবলই প্রাকৃতিক ঘটনাবলীর ব্যাখ্যার শাস্ত্রে পরিণত করা ঠিক নয়।

তারা বিজ্ঞানকে ‘প্রতিনিয়ত অনুসন্ধান’-এর একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করতে চান। নতুন বৈজ্ঞানিক সংজ্ঞা দেশটির বিজ্ঞান শিক্ষার মানদন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বলে তারা মনে করেন।

অন্যদিকে বিবর্তনবাদের সমর্থকরা এ ধারণার সাথে মোটেও একমত নন। তারা আশঙ্কা করছেন, বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের পরিবর্তনের জন্য

প্রস্তাবিত সুপারিশমালা গৃহীত হলে ছাত্ররা এমনসব ধারণার বশবর্তী হয়ে পড়বে যার দরুন তারা খুব সাধারণ কোনও প্রাকৃতিক বিষয়কেও অতিপ্রাকৃতিক ভেবে বসতে পারে।

কানসাস স্টেট ইউনিভার্সিটির একজন ভূগোলবিদ মন্তব্য করেন, এটি বিশ্বকে অবৈজ্ঞানিক ভাবে দেখার একটি কায়দা। এ ব্যাপারে দেশটির রক্ষণশীল শিক্ষা অধিদপ্তরকে যথেষ্ট তৎপরই বলতে হবে। তারা আগস্টের মধ্যেই শিক্ষা কার্যক্রমে যেসব পরিবর্তনের সুপারিশ এসেছে, অভিমত উঠেছে সেগুলোকে বিবেচনায় নিতে চায়। পরিকল্পনা প্রণয়ন করতে চায়। কারণ, ইন্টেলিজেন্ট ডিজাইন-এর কৌঁসুলিদের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি তাদেরও নৈতিক সমর্থন আছে। ফলে ওইসব প্রস্তাবনার আংশিক অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

এই কৌঁসুলিদের মতে, প্রাকৃতিক জগৎ এতটাই জটিল এবং বিন্যস্ত যে এসবের পেছনে এক ‘পরম বুদ্ধিমান’-এর হাত রয়েছে সেরকমটা ধরে নেয়াই ভাল।

আরকানসাসের তো বটেই, গোটা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরাই এতদসংক্রান্ত পাবলিক শুনানি বয়কট করেছে। প্রাণের উদ্ভব ও বিকাশের ব্যাখায় বিবর্তনবাদকে অস্বীকার করার কারণে তারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সিয়াটল কেন্দ্রিক ডিস্কোভারি ইনস্টিটিউটের সিনিয়র গবেষক স্টিফেন মেয়ার ইন্টেলিজেন্ট ডিজাইনকে সমর্থন করে বলেন, স্কুলের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমে পরিবর্তনের প্রস্তাব গৃহীত হলে প্রাণের সূচনা ও পৃথিবীতে তার বিস্তার সংক্রান্ত বিতর্ক অনেকাংশেই নিরসিত হবে।

গত বছর বোর্ড শিক্ষা কার্যক্রম সংস্কার করার জন্য একটি কমিটি গঠিত হলেও তা’তে ক্রমে দুটি ভিন্ন মত দানা বাঁধে।

শিক্ষাবিদদের সমর্থনপুষ্ট একটি দল প্রাণের ক্রমবিকাশ সম্পর্কিত প্রশ্নের উত্তর জানতে চারপাশের পৃথিবীকে যেভাবে দেখা হয় তার প্রাকৃতিক ব্যাখার ধারাবাহিক প্রক্রিয়াকে সমর্থন করেন। তবে সবকিছুই ‘পরম বুদ্ধিমান’ একজনের দিক-নির্দেশনা অনুযায়ী হচ্চে এমনটি শুরুতেই ধরে নিতে হবে। এই গ্রুপটি আসলে বিবর্তনবাদকে ছাড়তেও পারে না, আবার সম্পূর্ণ অবলম্বনও করতে পারে না।

‘ইন্টেলিজেন্ট ডিজাইন’ পন্থী আরেক দল তথ্য অনুসন্ধানের জন্য পর্যবেক্ষণ, যাচাই, পরিমাপ, তত্ত্ব, পরীক্ষণ এবং যুক্তিসঙ্গত তর্ককে সমর্থনের মাধ্যমে বৈজ্ঞানিক ধারণাকে সমর্থন করেন।

১৯৯৯ সালে কানসাস বোর্ড প্রাণের ক্রমবিকাশ সম্পর্কিত অধিকাংশ নির্দেশিকা বাতিল করে দেয়। কিন্তু পরের বছর নির্বাচনে রক্ষণশীল দল সংখ্যাগরিষ্ঠতা হারালে এবং কিছুটা কম রক্ষণশীল লোকজন বোর্ডের দায়িত্বে আসলে পাঠ্যসূচীতে পরিবর্তনের এ বিষয়টি উঠে আসে।

কিন্তু ডিস্কোভারি ইন্সটিটিউটের সিনিয়র গবেষক জোনাথন ওয়েলস বলেন, এভাবে পাবলিক শুনানির মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

আমেরিকান এসোসিয়েশন ফর দ্য এ্যাডভান্সমেন্ট অব সাইন্সের এ্যালান লেশনার বলেন, ‘বিজ্ঞান ভিত্তিক এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে বিজ্ঞান ও অবিজ্ঞানের মাঝের র্পাক্যটা পরিষ্কার বুঝতে হবে।’