‘ওসামা বিন লাদেন মুসলিম জাহানে খেলাফত কায়েম করতে চান’
মার্কিন ও ইসরাইলি দূতাবাসে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত এবং বিচারাধীন ইসলামি জঙ্গি আবেদ আল-তাহাওয়ি বলেছেন, ওসামা বিন লাদেন ও আবু মুসা আল-জারকাবি শীঘ্রই মুসলিম জাহানে খেলাফত শাসন প্রতিষ্ঠা করবেন।
সামরিক আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানির আগে সোমবার তিনি সাংবাদিকদের একথা বলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি বলেন, “যদিও তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ রয়েছে তদুপরি তারা মহান বীরপুরুষ। ওসামা বিন লাদেন ও আবু মুসা আল-জারকাবি মুসলিম জাহানে খেলাফত শাসন প্রতিষ্ঠা করবেন এবং শীঘ্রই তা করবেন।”
স্বয়ংক্রিয় অস্ত্র রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল-তাহাওয়ি ও তার ১৫ সহযোগীর বিরুদ্ধে মামলা চলছে।
ওসামা বিন লাদেন দীর্ঘদিন ধরেই মুসলিম জাহানে খেলাফত শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ইসলামী নিয়ম-কানুন এবং ধর্মীয় মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত সে ব্যবস্থায় শাসক হবেন একজন খলিফা।
