২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে ইহুদী ও মুসলমানদের বিক্ষোভের মুখে লরা বুশ

মার্কিন ফার্স্ট লেডি লরা বুশ জেরুজালেমে ধর্মীয় পবিত্র স্থান পরিদর্শন কালে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়েন। লরা বুশ ওয়াস্টার্ন ওয়ালে গেলে সেখানে সমবেত ইহুদীরা গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন কারাগারে আটক ইসরাইলি নাগরিকের মুক্তি দাবি করেন। আবার তিনি যখন ‘ডোম অব দ্য রক মসজিদের’ কাছে যান তখন সেখানে সমবেত ফিলিস্তিনিরা তাকে অভ্যর্থনা জানাতে বিরোধিতা করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

টেম্পল মাউন্ট, যা মুসলমানদের কাছে আল-হারাম আল শরীফ নামে পরিচিত তা ইহুদী ও মুসলমান উভয় ধর্মপ্রাণ মানুষের কাছে পবিত্র স্থান। প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন ২০০০ সালে আল হারাম আল শরীফ পরিদর্শনে গিয়ে ফিলিস্তিন ইন্তিফাদদের প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন।

সস্ত্রীক ইসরাইলি প্রেসিডেন্ট মোসে কাতসাভ এবং লরা বুশ ওয়েস্টার্ন ওয়ালে বেশ কিছু সময় নীরবতা পালন করেন। ইসরাইলি পুলিশ প্রতিবাদকারীদের বাধা দেয়। প্রতিবাদকারীরা ১৯৮৭ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন কারাগারে আটক ইসরাইলি নাগরিকের মুক্তি দাবি করছিল।

পরে মার্কিন ফার্স্ট লেডি লরা বুশ ইসরাইলি পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা বেস্টনীর মধ্যে ডোম অব দ্য রক মসজিদে যান।

ফিলিস্তিনের সশস্ত্র জঙ্গি গ্রুপ হামাস এক বিবৃতিতে বলেছে, “আমেরিকান বন্দিশিবিরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা হওয়ার পর লরা বুশের সফরের মধ্য দিয়ে কালিমা ঢাকার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা এরমধ্যে তারই বিবর্ণ প্রতিছবি দেখতে পাচ্ছি। ”

মধ্যপ্রাচ্যে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষে লরা বুশ জর্দান হয়ে ইসরাইলে যান।

লরা বুশ আরব সম্প্রদায়ের কাছে নারী সমাজের অধিকার সম্প্রসারণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে অবশ্যই নারী স্বাধীনতা দিতে হবে। কারণ অত্যাচার নির্যাতন না থাকার চেয়ে নারী স্বাধীনতা অনেক ভালো।”

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যে নারীদের কথা বলা, ভোট প্রদান ও ধর্মীয় আচার প্রথা পালনের অধিকার রয়েছে।”