২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহার বিধানসভা ভেঙ্গে দিলেন রাষ্ট্রপতি কালাম

ভারতের রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম মন্ত্রী পরিষদের সুপারিশে সোমবার সকালে বিহার বিধানসভা ভেঙ্গে দিয়েছেন। ফলে রাজ্যে নতুন নির্বাচনের বিষয়টি নিশ্চিত হলো। নির্বাচন কমিশন পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 01:24 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এদিকেরাষ্ট্রপতির এ সিদ্ধান্তকে লজ্জাকর কাজ বলে অভিহিত করে সিনিয়র বিজেপি নেতা ভেঙ্কায়া নাইডু বলেন, এতে করে লালু-রাবড়ি’র রাজনীতিতে প্রত্যাবর্তনের পথ সুগম হলো। তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

আরজেডি মনে করে লোক জনশক্তি পার্টির প্রধান রাম বিলাস পাসওয়ান যে ইউপিএ কোয়ালিশনের সাথে ছিলেন তা তার মনে রাখা উচিত।

বিজেপি’র মতে, পাসওয়ানের উচিত ছিল কেন্দ্রের অন্যান্য দল যেমন, কংগ্রেস এবং আরজেডিকে নিয়ে সরকার গঠন করা। সেইসাথে লালু যাদবকে সরকার গঠন থেকে দূরে রাখা ঠিক হয় নি।

পাসওয়ান’র এলজেপি বলে, নিতিশ কুমারের জেডি(ইউ)কে সমর্থন করলে আগামী সরকার গঠন সহজ হবে।

পাসওয়ান লালু যাদবের আরজেডি’র সাথে সরকার গঠন করতে ইচ্ছুক হলেও আরজেডি প্রধান সে প্রস্তাব নাকচ করে দেন। পরবর্তীতে গভর্নর বুটা সিং সরকার গঠন সংক্রান্ত অচলাবস্থা নিরসন করার লক্ষ্যে বিধানসভা ভেঙ্গে দেওয়ার সুপারিশ করেন।