২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামের দি চাইল্ড ৫৮তম কান পুরুস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত

জাঁ পিয়েরে এবং লুক দারদেন ভাতৃদ্বয় পরিচালিত বেলজিয়ান চলচ্চিত্র এল’ইনফ্যান্ট (দি চাইল্ড) ৫৮তম কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার ‘পাম ডি অর’ জিতে নিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 05:01 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

দারদেন ভাতৃদ্বয় তাদের এ চলচ্চিত্রটি বাগদাদে নিখোঁজ সাংবাদিক ফ্লোরেন্স এবং তার একজন গাইডকে উৎসর্গ করেছেন। দি চাইল্ড ছবিতে দেখা যায় একজন খারাপ চরিত্রের লোক হঠাৎ তার পিতৃত্ব অনুভব করলেন। ডারডেন ভাতৃদ্বয়ের এটি দ্বিতীয় অস্কার বিজয়ী ছবি। ছয় বছর আগে রোসেতা ছবির জন্য তারা অস্কার পেয়েছিলেন।

এবারের অস্কারে গ্র্যান্ড পুরস্কার জিতেছে জিম জারমুশেকের গ্যান্ড্র পিক্স ছবিটি। সেরা অভিনেত্রীর পুরুস্কার জিতেছে হানা লাসলো। ইসরাইলি পরিচালক এমোস গিতাসি’র ফ্রিজোন চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এই পরুস্কার পান। সেরা অভিনেতার পুরুস্কার পান টমি লি জোনস। দা থ্রি বুরিয়ালস অভ মেরকুদিস এস্ত্রেদা ছবিতে অভিনয়ের জনস সেরা পরুস্কার পান।

সেরা পরিচালকের পুরুস্কার পান মাইকেল হ্যানকি তার হিডেন ছবির জন্য। বেস্ট স্ক্রিন প্লে এওয়ার্ড পান গিলিয়ারমো আরিগা। জুরি পুরস্কার পান ওয়াং জিয়াওসুহ, সাংহাই ড্রিমস চলচ্চিত্রের জন্য। সেরা ক্যামেরার কাজের জন্য দি ফরসেকেন ল্যান্ড এবং মি এন্ড ইউ এন্ড এভরিওয়ান উই নো চলচ্চিত্র পুরুস্কার পায়। সেরা শর্ট ফিল্ম এওয়ার্ড পান পরিচালক ইগোরের পডরজিনি ছবিটি।