২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া শর্তানুযায়ী ছয়জাতি আলোচনায় ফিরে আসতে পারে

উত্তর কোরিয়া চীনের কাছে জানিয়ে দিয়েছে যদি বেইজিং তাদের কিছু শর্তে রাজি হয় তাহলে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনায় ফিরে যাওয়ার ব্যাপারে আগামী সপ্তাহে ঘোষণা দিতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পিয়ংইয়ং চীনের কাছে অর্থনৈতিক সহায়তা এবং ছয়জাতি আলোচনার কাঠামোতেই যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার দাবি জানিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

উত্তর কোরিয়া চায় চীন যুক্তরাষ্ট্রকে সর্মথন না জানিয়ে যেন তাদের পাশে থাকে।

এদিকে এ সংবাদ তখনই প্রকাশিত হলো যখন উত্তর কোরিয়া ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছিল এবং পারমাণবিক কর্মসূচী বন্ধের জন্য প্রায় এক বছর ধরে বহুমুখী আলোচনার মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছিল।

সম্প্রতি দক্ষিণ কোরিয়া, চীন, রাশিযা, জাপান, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসুচি নিয়ে পুনরায় আলাপ আলোচনা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিউইয়র্কে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে এ মাসের শুরুতে বৈঠক করেছেন। এছাড়া গত সপ্তাহে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিকরা একত্রে মিলিত হয়েছিলেন। তবে এসব বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সমঝোতায় তারা পৌঁছতে পারেননি।