২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষার ঝড়ে চিলির বহু সৈন্য নিখোঁজ

আন্দিজ পর্বতমালায় ভয়াবহ তুষার ঝড়ে নিখোঁজ সৈন্যদের খোঁজে চিলির সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে। সেখানে সামরিক মহড়া চলাকালে ‘তুষার সুনামি’ আঘাত হানে। এতে একটি কোম্পানির সকল সৈন্য নিখোঁজ হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সেনাবাহিনী প্রধান জেনারেল এমিলিও শেইরি বলেন, পাঁচ জন সৈন্য মারা গেছে এবং তুষার ঝড়ের পর থেকে ৯৫ জন সৈন্য নিখোঁজ রয়েছে।

শুক্রবার বিভিন্ন সংবাদ সংস্থা পরিবেশিত খবরে বলা হয়, আর্জেন্টিনা সীমান্তের কাছে চিলির দক্ষিণাঞ্চলের লস ব্যারস রেঞ্জে সৈন্যদের গোটা একটি কোম্পানি নিখোঁজ হয়ে পড়ে।

অপ্রত্যাশিত এই তুষার ঝড়ে মোট ৪৩৩ সৈন্য আক্রান্ত হয়।

জেনারেল শেইরি স্বীকার করেন যে, রাজধানী সান্তিয়াগোয় সিনিয়র কর্মকর্তারা দুর্যোগ মোকাবেলায় কাজ করে চলেছেন।

সৈন্যদের খোঁজে অভিযান সমন্বয়ের জন্য বিশেষ একজন দূতকে অ্যানটিউকো অঞ্চলে ডেকে আনা হয়েছে। তবে খারাপ আবহাওয়া অব্যাহত থাকায় তল্লাসি কাজ ব্যাহত হতে পারে।

তিনি বলেন, নিখোঁজ সৈন্যদের মাঝে সকল র‌্যাঙ্কের সৈন্যই রয়েছে। এই কঠিন অবস্থাতেও ‘কমান্ড ডিসিপ্লিন’ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেইরি বলেন, পাঁচ সৈন্যের পাণহানি ঘটেছে। তবে তাদের সণাক্ত করা যায়নি।