২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো অবস্থানের জন্য থর্পের প্রাণপন চেষ্টা

ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্রাহাম থর্প প্রাণপণ চেষ্টা করছেন এই গ্রীষ্ম মৌসুমে দলের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে। তিনি আর মাত্র দু’টি টেস্ট ম্যাচ খেললেই শততম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

৩৫ বছর বয়সী থর্প ইংল্যান্ড দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তিনি ১২ বছর আগে টেস্ট ক্রিকেটে পা দেন। ইংল্যান্ড দলের হয়ে তিনি ৯৮টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেন এবং তার ঝুড়িতে রয়েছে প্রায় ৬ হাজার ৬ শ রান।

তবে তিনি পিঠের ইনজুরির সাথে লড়াই করছেন। ইংল্যান্ড দলে এখন চলছে নবীন বন্দনা। তাই কেভিন পিটারসনের মত ক্রিকেটারের জন্য থর্পের ক্যারিয়ার আজ অস্তমিত।

থর্প বলেন, “এই মুহূর্তে আমি ইংল্যান্ড দলে আছি এবং ইংল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচ খেলতে আমি ভালবাসি।”

“কেভিন পিটারসন বহু দিন ইংল্যান্ড দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলবে, আমি তা মনে করি না। দলে অবশ্য অনেক ভাল খেলোয়ার রয়েছে।”

মঙ্গলবার সি এন্ড জি ট্রফি টুর্নামেন্টে কাউন্টি ক্লাবের দল সারের পক্ষে অংশ নিয়ে আবার মাঠে ফিরে আসেন। খেলায় গ্লুচেস্টারশায়ারকে পরাজিত করে সারে।

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে এবং টেস্ট সিরিজের পর ইংল্যান্ড মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার চূড়ান্ত চ্যালেঞ্জ অ্যাশলে ট্রফি দখলের জন্য।