২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের সাথে সীমান্তে নিরাপত্তা জোরদার করবে ইরান

ইরান ইরাকের সাথে তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। সেইসাথে দেশটি বিদ্রোহীদের সমর্থন দেয়ার বিষয়টি অস্বীকার করেছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হবার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি প্রথমবারের মতো ইরাক সফরে এসে এ অঙ্গীকার করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ইরাক এবং ইরানের মধ্যে দীর্ঘকাল বৈরি সম্পর্ক ছিলো। ১৯৮০-র দশকে যুদ্ধে উভয় দেশকেই র্বিট মাশুল দিতে হয়েছে।

কামাল খারাজি এমন এক সময়ে ইরাকে এলন যখন দেশটিতে ব্যাপক সহিংসতা চলছে। মসুলে মর্টার হামলা চলছে এবং হত্যাকান্ড চলছে অব্যাহতভাবে।

২৮ এপ্রিল ইরাকে নতুন সরকার ঘোষিত হওয়ার পর তিন সপ্তাহের মধ্যে বিদ্রোহীদের হাতে ৪০০ রও বেশি মানুষ নিহত হয়েছে।

সীমানা নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, ইরাকের নতুন সরকারকে সমর্থন জানানোর প্রতিজ্ঞা থেকেই এ ধরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ‘যে কোন উপায়ে’ ইরাক সরকারকে ইরান সমর্থন জানাবে বলে মন্তব্য করেন তিনি।

খারাজি বলেন, ইরান থেকে ইরাকে জঙ্গী প্রবেশের বিষয়টি নিয়ে প্রতিনিয়ত মার্কিন এবং ইরাকি সরকারের কাছ থেকে অভিযুক্ত হচ্ছে দেশটি। কিন্তু তারা কোনভাবেই ইরান সরকার সমর্থিত নয় বলে দাবী করেন খারাজি।

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফরীর সাথে আলাপের ভিত্তিতে খারাজি শপথ নেন, তার দেশ ইরাক সরকারের কোন বিষয়ে হস্তক্ষেপ করবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ইরাকের নিজস্ব বিষয় নির্ধারণ করবে ইরাকি জনগণ। সেখানকার কোন বিষয়ে হস্তক্ষেপ করা হলে তা হবে তাদের জন্য অপমানেরই শামিল।