২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেক ঘটনা তদন্তের দাবিতে যুক্তরাষ্ট্র

উজবেক শহর আন্দিজানে গত সপ্তাহের রক্তক্ষয়ী দমন অভিযানের ঘটনার আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রও সোচ্চার হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই ঘটনার বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বিক্ষোভকারীদের ওপর সৈন্যরা গুলি চালালে ঠিক কত জন নিহত হয়েছে, সে সম্পর্কিত সুষ্পষ্ট তথ্য দেয়া হচ্ছে না।

উজবেক কর্মকর্তারা ১৬৯ জন নিহত হয়েছে বলে জানায়। কিন্তু একটি সামরিক সূত্র ৫০০ জন নিহত হয় বলে উল্লেখ করে।

কোরাসুভের নিকটবর্তী শহরের এক নেতা তার এলাকায় ইসলামিক প্রশাসন চালু করার ইচ্ছা ব্যক্ত করেন। অন্যদিকে বখতিয়ার রাখিমভ তার শহর স্বাধীনতার জন্য যুদ্ধ চালিয়ে যেতে ইচ্ছুক বলে জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র উজবেক প্রশ্ন বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হয়েছে। ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ প্রশ্নে উজবেক যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষ হওয়ায় এই সরকাররের বিরুদ্ধে কোন কঠিন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারা চাপের মুখে পড়েছে।

একদল লোক শহরের জেলখানায় অভিযান চালিয়ে আটক ২৩ জন ব্যবসায়ীকে ছাড়িয়ে নিলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

দীর্ঘদিন ধরে দেশটিতে বিরাজমান দারিদ্র্য ও বেকারত্বের কারনে এমনিতেই হতাশা জিইয়ে ছিলো।

কর্তৃপক্ষ বলছেন, সাধারণ মানুষ নয়, বিক্ষোভে অংশগ্রহনকারী ইসলামি জঙ্গীরাই নিহত হয়েছে।

বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশনার লুই আরবোর এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র-এর দাবির পরিপ্রেক্ষিতে আমেরিকা তদন্তের দাবি জানায়।

স্ট্র উজবেক প্রেসিডেন্ট ইসলাম করিমভকে এই অশান্ত অবস্থার প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং উন্মুক্ত ও বহুজাতিক সমাজ গঠনের জন্য বলেন।

এদিকে আন্দিজান সফররত কূটনীতিকদের স্থানীয়দের সাথে কথা বলতে দেয়া হচ্ছে না।

উল্লেখ্য, এ সহিংস ঘটনার পর পশ্চিম সীমান্তবর্তী শহর কোরাসভের নিয়ন্ত্রণ এখন স্থানীয়দের হাতে।