কোরআন অবমাননার সংবাদে বিশ্বব্যাপী মার্কিন ভাবমুর্তি ক্ষতিগ্রস্ত
হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সাময়িকপত্র নিউজউইক গুয়ান্তানামো বন্দীশালায় তদন্তকারী কর্মকর্তাদের দ্বারা কোরআন অবমাননার যে অভিযোগ তুলেছিল তা বিশ্বব্যাপী মার্কিন ভাবমুর্তির ব্যাপক ক্ষতি করেছে।
নিউজউইক তাদের কোরআন অবমাননা সংক্রান্ত সংবাদটি প্রত্যাহার করে নেয়ার একদিন পর বুধবার হোয়াইট হাউজের কর্মকর্তারা এমন মন্তব্য করেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি স্কট ম্যাককিলান বলেন, সংবাদটি প্রকাশের ফলে বিশ্বব্যাপী মার্কিন ইমেজের স্থায়ী ক্ষতি হলো। তিনি বলেন, আমাদের যা ক্ষতি হওয়ার তা তো হলোই, এখন আমরা তাদের উৎসাহিত করবো এমন সংবাদ পরিবশেনের জন্য যা মানুষের ভুুল শুধরে দিবে।
নিউজউইকের কোরআন অবমাননা সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সমগ্র মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়। আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাতে ১৭ জন মারা যায় এবং শতাধিক লোক আহত হয়। বিভিন্ন দেশের মুসলিম নেতৃবৃন্দ কোরআন অবমাননার জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানালে পেন্টাগন কর্মকর্তারা এজন্য নিউজউইকের দায়িত্বজ্ঞানহীন এবং অসত্য রিপোর্টকে দায়ী ও দোয়ারোপ করে।
