২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহভাজন সন্ত্রাসী থাকার সন্দেহে ইতালি বিমানের জরুরী অবতরণ

বোস্টনগামী একটি ইতালি বিমানের যাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য গতিপথ পরিবর্তন করে বাঙ্গোরে জরুরী অবতরণ করানো হয়। যুক্তরাষ্ট্র সরকারের ‘নো ফ্লাই’ তালিকার এক সন্দেহভাজন সন্ত্রাসী বিমানটিতে আছে বলে তথ্য পেলেও তার সত্যতা মেলেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 11:43 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

মিলান থেকে যাত্রা করা বিমানটি গোপন তথ্যের ভিত্তিতে গতিপথ পরিবর্তন করে জরুরী অবতরণ করানো হয়। যাত্রী ও তাদের মালপত্র তল্লাশী চালিয়ে সন্দেহজনক কিছুর সন্ধান মেলেনি। এফবিআই সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার না করার সিন্ধান্ত নিয়েছে।

সন্দেহভাজন যাত্রী কোন দেশের নাগরিক তা এখনো জানা যাযনি। যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার নিরাপত্তা মুখপাত্র ক্রিস্টিয়ানা হালসে বলেন, লোকটিকে গোয়েন্দা সংস্থা মঙ্গলবার গভীররাতেও জিজ্ঞাসাবাদ করেছে এবং যুক্তরাষ্টে প্রবেশের যোগ্য কি না তা যাচাই করা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

কানাডার যুদ্ধ বিমান তাদের দেশের আকাশসীমায় পর্যন্ত ইতালি বিমানটিকে পাহারা দিযে নিয়ে যায়। তারপর ম্যাসাচুয়েটস সামরিক ঘাঁটি থেকে দুটি এফ-১৫ ঈগল যুক্তরাষ্ট্রের সীমানা থেকে টহল দিয়ে বাঙ্গোরে নিয়ে আসে।

সমস্যা কবলিত বিমানের অবতরণ ক্ষেত্র হচ্ছে বাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দর। কারণ আটলান্টিক পাড়ি দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের শেষ বিমানবন্দর এবং ইউরোপ থেকে আগমনের প্রথম বিমানবন্দর হচ্ছে বাঙ্গোর। গত সপ্তাহেও বোস্টনগামী ফ্রান্সের একটি বিমানে সন্দেহভাজন যাত্রীর সন্ধান করতে এ বিমানবন্দরে নামানো হয়।