২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুকধারীদের গুলিতে ইন্দোনেশিয়ায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত

ইন্দোনেশিয়ার রাজনৈতিক সংঘাতপূর্ণ মালাক্কা দ্বীপে বন্দুকধারীদের গুলিতে ৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। মালাক্কা পুলিশের মূখপাত্র এনড্রো প্রাসেতো বলেন, অজ্ঞাতনামা একজন আক্রমনকারীও নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 01:19 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

উল্লেখ্য, ১৯৯৯ থেকে ২০০২ সালের মধ্যে মুসলমান ও খ্রিস্টানদের মাঝে সংঘর্ষে মালাক্কায় এক হাজার লোক নিহত হয়।

তিনি আরও বলেন, প্রায় ৬ জন আততায়ী সেরাম দ্বীপের লোকি গ্রামে হামলা চালায়। সেসময় ইন্দোনেশীয় নিরাপত্তা বাহিনীর একটি ভ্রাম্যমান ব্রিগেডের ১৪ সদস্য সেখানে ঘুমন্ত অবস্থায় ছিল। অবশ্য দ্রুতই তারা পাল্টা গুলিবর্ষণ শুরু করে।