২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডন ভারতের নতুন নির্বাচন কমিশনার

ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বি বি টেন্ডন সোমবার দায়িত্ব গ্রহন করেছেন। তথ্য এবং সম্প্রচার সচিব নভিন চাওলা নির্বাচন কমিশনার হিসেবে তার নতুন কার্যভার গ্রহণ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

টেন্ডন এবং আরেকজন নির্বাচন কমিশনার এন গোপালাস্বামী দায়িত্ব পাওয়ার আগে সিনিয়র আমলা এল ভি সর্প্তষি এবং রেলওয়ে মন্ত্রী লালু প্রসাদ যাদবের কঠোর সমালোচনার মুখে পড়েন।

বিদায়ী সিইসি টি এস কৃষ্ণামূর্তি সর্প্তষির অভিযোগের পাল্টা জবাব দিয়ে বলেন, আমলাদের আক্রমণ নির্বাচন কমিশনের জন্য একটি পরীক্ষা। এর মাধ্যমে কমিশনাররা আরও কৌশলী হতে শিখবে।