২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপান ছাড়তে চান? অপেক্ষা করুন, আসছে নতুন প্রতিষেধক

ধূমপান ছাড়তে চান, অথচ পারছেন না, এমন মানুষদের জন্য নতুন আশার আলো জাগিয়েছে নতুন আবিষ্কৃত একটি প্রতিষেধক। ইতোমধ্যে তা শরীরে প্রয়োগ করে ফলাফলও মোটামুটি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এই টিকা গ্রহণ করে ধুমপানের অভ্যেস পরিত্যাগ করতে সক্ষমও হয়েছেন কয়েকজন ধূমপায়ী। তবে তা এখনও পরীক্ষামূলক অবস্থায়ই রয়ে গেছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

৩৪০ জনেরও বেশি ধুমপায়ীর শরীরে উচ্চমাত্রায় এই প্রতিষেধক প্রয়োগ করে দেখা গেছে শতকরা ৫৭ জনই ধুমপান ছাড়তে পেরেছেন। নিম্ন মাত্রায় টিকা দিয়ে শতকরা ৩২ জন এ অভ্যেস খানিকটা দূর করতে পেরেছেন এবং যাদেরকে অন্যান্য ‘টোটকা’ জিনিসের সাথে সেবন করানো হয়েছিল তাদের শতকরা ৩১ জন ধূমপান বন্ধ করেছেন।

এই প্রতিষেধক রক্তে নিকোটিনের সাথে এন্টিবডির মিশ্রণের মাধ্যমে কাজ করে। ফলে নিকোটিন মস্তিষ্কে পৌঁছাতে না পারায় শরীরে নেশাজনিত প্রতিক্রিয়া সৃষ্টি হয় না।

সুইস প্রতিষ্ঠান সাইটোস বায়োটেকনোলজি রবিবার ফ্লোরিডায় আমেরিকান সোইসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক সভায় তাদের এ গবেষণার ফলাফল প্রকাশ করে।

প্রফেসর জ্যাকুয়েস কর্নাজ এ ফলাফলে যারপরনাই খুশি। তিনি বলেন, ‘প্রাপ্ত তথ্য এটা প্রমাণ করে যে, এন্টিবডি নিকোটিনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে। ফলে তা ধুমপানের অভ্যেস ছাড়তে সাহায্য করে।’

সাইটোস এখন আমেরিকা ও ইউরোপেও পরীক্ষামূলক গবেষণা চালানোর পরিকল্পনা করছে।

মস্তিষ্কে নিকোটিনের অনুপ্রবেশ ঠেকাতেপ্রয়োজনে প্রতিষেধকের মাত্রা বাড়ানো যেতে পারে।

সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন মিললে এই প্রতিষেধক ২০১০ সালের মধ্যে বাজারে ছাড়া হতে পারে।

কিন্তু কুইট ভিক্টোরিয়ার নির্বাহী পরিচালক টড হার্পার অবশ্য এ ব্যাপারে কিছুটা সন্দিহান।

তার মতে, ‘বিস্ময়কর প্রতিকার বলে কিছু নেই। এই প্রতিষেধক যদি সফলও হয় তারপরও আমাদের আরও কিছু দূর অগ্রসর হতে হবে।’ তিনি আরও বলেন, ধুমপান ছাড়ার সবচে ভালো উপায় হলো ইচ্ছা শক্তি।