অপহরণকৃত ৬০০ স্কুলছাত্রকে উদ্ধার করেছে নেপাল আর্মি
রাজকীয় নেপাল সেনাবাহিনীর সদস্যরা কাঠমুন্ডু থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পাহাড়ি নিস্কত গ্রামে অপারেশন চালিয়ে প্রায় ৬০০ স্কুলছাত্রকে উদ্ধার করেছে। মাওবাদী গেরিলারা এসব স্কুলছাত্রকে অপহরণ করেছিল।
কাঠমুন্ডুর রাজকীয় নেপাল সেনাবাহিনীর প্রধান কার্যালয় থেকে এ খবর জানানো হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। সামরিক বাহিনী নিস্কতে পৌঁছানোর আগেই বিদ্রোহীরা পালিয়ে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান।
উল্লেখ্য, নেপালের মাওবাদী গেরিলারা শনিবার দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্কুল থেকে ৬০০ ছাত্রকে অপহরণ করে। ছাত্রদের অধিকাংশই নবম ও দশম শ্রেনীর ছাত্র। অভিযোগ নয়েছে যে, গেরিলারা এসব ছাত্রকে জোরপূর্বক তাদের বাহিনীতে যোগদানে বাধ্য করে।
