২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩ টি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি বন্ধের সুপারিশ করেছে পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা বিভাগ শুক্রবার সে দেশে অবস্থিত ৩১৮ টি গুওুত্বপূর্ণ সামরিক ঘাঁটির মধ্যে ৩৩ টি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

গত এক দশকে এই প্রথমবারের মতো ঘাঁটি বন্ধ করার প্রস্তাব করা হল। ঘাঁটি বন্ধ করে দেওয়ার পরামর্শ ছাড়াও আরও ২৯ টি ঘাটি পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে।

ন্যাশনাল গার্ড এবং রিজার্ভ ফ্যাসিলিটিজ সহ ৭৭৫ এর বেশি অন্যান্য ছোট সামরিক স্থাপনা বন্ধ অথবা পুনর্বিন্যাস করার বিষয়টিও সুপারিশ করা হয়েছে।

প্রতিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি শুক্রবারে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট বুশ ২০০১ সালে মার্কিন ঘাঁটি বন্ধ ও পুনর্বিন্যাসের সুপারিশ করেন। পেন্টাগনে এ ধরনের সুপারিশ করার পর তা নয় সদস্য বিশিষ্ট একটি কমিশনের কাছে পাঠানো হয়। তারা তা পুনর্বিবেচনা করে, সেসব ঘাঁটি পরিদর্শন করে এবং ওই স্থানের জনপ্রতিনিধিদের সাথে আলাপচারিতার মাধ্যমে তা বন্ধ করার সিদ্ধান্ত নেন।

ঘাঁটি বন্ধ কিংবা পুনঃবিন্যাস সংক্রান্ত প্যানেলকে বলা হয় বেস রিএ্যালাইনমেন্ট এ্যান্ড ক্লোজার (ব্র্যাক) কমিশন। আইনপ্রণেতারা অনেক সময় ব্র্যাক কমিশনকে তাদের এলাকায় ঘাঁটি চালু রাখার ব্যপারে লবি করতে পারেন। তবে সর্বশেশ কাজটি প্রেসিডেন্টের। তিনি অনুমোদন দিলেই কাজ সমাধা হবে।