২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেকিস্তানে জেল হামলা: মৃতের সংখ্যা ৫০-এর বেশি

উজবেকিস্তানের চতুর্থ বৃহৎ শহর আন্দিজানে সরকারি বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৫০জনেরও বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 12:33 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

ইতোপূর্বে এ বন্দুকযুদ্ধে প্রাথমিকভাবে ১২ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। অভিযুক্ত ২৩ জন ইসলামি উগ্রপন্থীকে কয়েদ মুক্ত করতে আসলে সরকারি বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহীদেও এ লড়াই বাঁধে।

আন্দিজান সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ৫০ জনের মৃত্যু নিশ্চিত করলেও সামরিক বাহিনী হতাহতের ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজী হয়ন নি। বিদ্রোহী ছাড়াও এ লড়াইয়ে আরও ৯৬ জন আহত হয়েছে বলে জানা যায়।