যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় উলফা
মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা) কে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে।
এার্কিন স্টেট ডিপার্টমেন্ট বুধবার তাদের ‘ কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম- ২০০৪’ প্রকাশ করেছে এবং তাতে উলফাকে ‘আদার টেরোরিষ্ট অর্গানাইজেশন’ (ওএসটিও) হিসেবে অন্তর্ভূক্ত করেছে।
উলফা ভারতের উত্তর-পুর্বাঞ্চলের একটি বিদ্রোহী সংগঠন। তাদের বিরুদ্ধে অভিয্গো রয়েছে যে তারা জোরপূর্বক অর্থ আদায় করে তাদের সদস্যদের প্রশিক্ষন ও অস্ত্র ক্রয় করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে তারা ওই অঞ্চলের অন্যান্য বিদ্রোহী গ্র“পের কাছেও অস্ত্র বিক্রি করে ।
এছাড়াও রিপোর্টে ভারতের মাওবাদী কমিউনিষ্ট পার্টির নাম অন্তর্ভূক্ত করা হয়েছে এবং পাকিস্থান ভিত্তিক লস্কর ই তোয়াবার বিভিন্ন কর্মকান্ডের কথাও উল্লেখ করা হয়েছে।
