জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন সদস্যদের ভোটো মতামত প্রশ্নে আনান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারত এবং অন্যান্য যেসব দেশ স্থায়ী সদস্যপদ চাইছে, তাদের ভেটো দানের দাবি পাঁচ স্থায়ী সদস্যদেশ মেনে নেবে না। ভারত সফররত জাতিসংঘ মহাসচিব কোফি আনান বৃহস্পতিবার একথা বলেছেন।
ভারতে তিন দিনের সফররত জাতিসংঘ মহাসচিব বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সাথে আলোচনাকালে তিনি এর বি¯তারকল্পে দুটি প্রস্তাবনা এনেছেন। এ প্রস্তাবনায় বলা হয়, ছটি দেশকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ দেয়া হলেও তাদেরকে কোনও ভেটো দানের ক্ষমতা দেয়া হবে না । দ্বিতীয় প্রস্তাবটি হল, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো থেকে বাছাইকৃত তিনটি দেশকে দুই বছর মেয়াদে অস্থায়ী পদ দেয়া হবে।
তিনি আরও বলেন, জাতিসংঘের মহাসচিব হিসেবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ প্রদানের ব্যাপারে আমার কোনও ব্যক্তিগত অভিমত নেই।
সাম্প্রতিক সময়ে পাক-ভারত শান্তি প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে মতামত চাওয়া হলে কফি আনান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, পাকিস্তান এবং ভারত দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধানে এগিয়ে যাচ্ছে।
ভারত সফরের প্রথম দিকে নয়া দিল্লিতে তিনি ভারতেকে পারমানবিক পরীক্ষা বন্ধ এবং পারমানবিক অস্ত্র তৈরির উপকরণ সরবরাহে অনাগ্রহ প্রদর্শনের আহবান জানান। এক্ষেত্রে তিনি ভারতকে পারমানবিক পরীক্ষা বন্ধে আন্তর্জাতিক চুক্তিতে সাক্ষর করারও আহবান জানান।
