২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আল জাফরির সরকার পরিকল্পনা

ইরাকের নতুন প্রধানমন্ত্রী ৩৬ জন কেবিনেট সদস্যের একটি পূর্ণাঙ্গ তালিকা পার্লামেন্টের  অনুমোদনের জন্য পেশ করেছেন। আল জাফরির নতুন এই সরকার পরিকল্পনা অনুমোদনের জন্য সংখ্যাগরিষ্ঠ এমপি’র রায় দরকার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এই উদ্যোগের মধ্য দিয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে।

জাফরির তালিকায় সাতজন নারীও আছে। তিনি প্রধান প্রধান জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের মন্ত্রিসভায়

সম্পৃক্ত করার প্রস্তাব করেন।

ইতোপূর্বে বাগদাদে এক মহিলা এমপিকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়।

জাফরি এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি মন্ত্রিসভার সদস্য তালিকা চূড়ান্ত করেছেন। তবে কাকে কোন পদে মনোনয়ন দেয়া হয়েছে, সে সম্পর্কে তিনি কিছুই বলেন নি।

তবে এমন আভাস পাওয়া গেছে যে, সুন্নি আরব প্রতিনিধিরাই প্রধান প্রধান পোর্টফোলিও পাচ্ছে। সুন্নিরা জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করেছিলো।

জাফরির ঘোষণা বিপুল সংখ্যক সাধারণ ইরাকীর জন্য বিরাট স্বস্তির ব্যাপার বটে। কারন তারা জীবনের ঝুঁকি নিয়ে ভোট

দিয়েছে।

জাফরি ইরাকের তিন সদস্যের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে তার তালিকা পেশ করেন। কাউন্সিল এটি পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে পেশ করবেন।

সংখ্যাগরিষ্ঠ এমপি’র সম্মতি মিললে কয়েকদিনের মধ্যেই নতুন সরকারের কার্যক্রম শুরু হবে।