জারকাবিকে হাতের নাগালে পেয়েও গ্রেফতার করা সম্ভব হয়নি : মার্কিন জেনারেল
জর্ডানের জঙ্গিনেতা আবু মুসা আল-জারকাবিকে ইরাকে হাতের নাগালে পেয়েও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানায় মার্কিন সামরিক বাহিনীর চীফ অব স্টাফ জেনারেল রিচার্ড মায়ারস।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গত সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,“ আমরা তাকে গ্রেফতারের জন্য খুব কাছাকাছি গিয়েছিলাম। জারকাবি মার্কিন সামরিক বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে যায় এবং কিন্তু মার্কিন বাহিনী তার ব্যবহৃত গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ল্যাপটপ কম্পিউটার ও বেশ কিছু ইউরো মুদ্রা জব্দ করেছে।”
মার্কিন বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মোস্ট ওয়ান্টেড আবু মুসা আল জারকাবি গত ২০ ফেব্রুয়ারি পশ্চিম বাগদাদের রামাদি শহরে এক বৈঠক থেকে ফেরার পথে মার্কিন সেনাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে চলতি গাড়ী থেকে ঝাপিয়ে পালিয়ে যান এবং গ্রেফতার এড়াতে সক্ষম হন। তবে এসময় জারকাবির ব্যক্তিগত দেহরক্ষী ও চালক গ্রেফতার হয়।
জারকাবিকে গ্রেফতার করতে যুক্তরাষ্ট্র গত বছর ৬২৬ টাস্ক ফোর্স গঠন করেছে। জারকাবিকে ইরাকে অসংখ্য হামলার প্রধান হোতা বলে অভিযুক্ত করা হয়েছে। আলকায়দা নেতা ওসামা বিন লাদেনের সহযোগী হিসেবে জারকাবিকে ধরতে যুক্তরাষ্ট্র ২৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে।
