মার্কিন পণ্য আমদানি ক্ষেত্রে কড়াকড়ি আরোপে ইইউ সদস্যদের মতৈক্য
ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলো ইউরোপে বেশ কিছু মার্কিন পন্য আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপের বিষয়টি অনুমোদন করেছে। আগামী ১ মে থেকে এটি কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের বিতর্কিত এন্টি-ডাম্পিং আইনকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে।
তথাকথিত বার্ড এমেন্ডমেন্ট বাতিলে ওয়াশিংটনের ব্যর্থতার প্রতিক্রিয়ায় গত মাসে ইইউ’র নির্বাহী কমিশন বিভিন্ন মার্কিন পন্যের ওপর অতিরিক্ত ১৫ শতাংশ শুল্ক আরোপের জন্য আহবান জানায়। এসব পন্যের মধ্যে আছে কাগজ থেকে শুরু করে খামার ও বস্ত্র সামগ্রী। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
সোমবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ’র ২৫টি সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রিদের বৈঠকে বিনা বিতর্কে কড়াকড়ি আরোপের ব্যাপারে মতৈক্য হয়।
ইইউ এবং আরও ছ’টি দেশ (ব্রাজিল, কানাডা, ভারত, জাপান, মেক্্িরকো, দক্ষিন কোরিয়া) বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) কাছে উত্থাপন করে। ডাব্লিউটিও গত বছর এ ব্যাপারে ইতিবাচক অবস্থান নেয়।
ইইউ নির্বাহী বলেন, গত মাসে তাদের প্রস্তাবিত কড়াকড়ি আরোপের বিষয়টি নির্ধারিত হয় বার্ড এমেন্ডমেন্টের আওতায় সাম্প্র্রতিক শুল্ক বিতরণের ভিত্তিতে। এর পরিমান দাঁড়ায় দুই কোটি ৮০ লাখ ডলার (দুই কোটি ১৫ লাখ ইউরো)।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইউরোপীয় কোম্পানিগুলোর ক্ষতির মাত্রার ভিত্তিতে কড়াকড়ি আরোপের বিষয়টি চালিত হবে। প্রয়োজনে যে সব পন্যের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপিত হবে, তার একটি তালিকা তৈরি করা হয়েছে।
কানাডাও বেশকিছু মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষনা দিয়েছে।
