২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন থেকে সিরিয়ার সেনা প্রত্যাহার শেষ পর্যায়ে

লেবানন থেকে সিরিয়ার সেনা প্রত্যাহার শেষ পর্যায়ে, সিরিয়া ও লেবাননের কর্মকর্তারা একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত শনিবার একশ’রও বেশি সামরিক যান, ট্যাংক এবং অন্যান্য যান লেবানন ছেড়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের একজন কর্মকর্তা জানান, লেবাবনের বেঁধে দেয়া সময়সীমার চারদিন আগেই মঙ্গলবার সিরিয়া লেবানন থেকে সকল সেনা প্রত্যাহার করে নেবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি বোমা হামলায় মারা যাওয়ার পর থেকে সিরিয়ার ওপর সেনা প্রত্যাহারের চাপ বাড়তে থাকে। লেবাননে সিরিয়ার গোয়েন্দা বিভাগের প্রধানও আশা প্রকাশ করেছেন মঙ্গলবারের মধ্যে তারা লেবানন থেকে চলে যাবেন। অপরদিকে জাতিসংঘ মহাসচিব কফি আনান গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন যে, সিরিয়াকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় দেয়া হয়েছে। আর  এর ফলে লেবাননে ২৯ বছরের সিরীয় সেনা উপস্থিতির সমাপ্তি ঘটবে।